নাগেশ্বরীতে বঙ্গবন্ধু’র “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছরপূর্তি অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছরপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ উপলক্ষে আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম, সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাদাত, অফিসার ইনচার্জ আশিকুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টু, মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, সমাজসেবা অফিসার জামাল হোসেন, যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন, বিআরডিবি অফিসার গোলাম মোস্তফাসহ অন্যরা।

Share Button