নয়া খবর ডেস্ক:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা পুলিশের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে, কচাকাটা থানা এলাকায় মাদক বিরোধী, বাল্যবিবাহ, নারী নির্যাতন, জুয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন সামাজিক অপরাধ বন্ধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
কচাকাটা থানার আয়োজনে গতকাল বিকেলে গাবতলা বাজারে এ অনুষ্ঠান হয়।
থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মোর্শেদুল হাসান, কচাকাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস চঞ্চলসহ অন্যরা।
