নাগেশ্বরীতে ভূমি সেবা সপ্তাহ অনুষ্ঠিত

নয়া খবর ডেস্ক:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে সোমবার বেলা ১১টায় এ উপলক্ষে একটি র‌্যালি উপজেলা সদর প্রদক্ষিণ করে ভূমি কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান, সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাদাত, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম, সিনিয়ির মৎস্য অফিসার শাহাদৎ হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোফাখ্খারুল ইসলাম প্রমুখ ।

Share Button