নিজস্ব প্রতিবেদক:
কালিয়াকৈর পৌরসভার ৮ নং ওয়ার্ড পূর্বচান্দরা৮ এপেক্র ল্যানজারি ফ্যাক্টরির সামনে ভাই বোন হার্ডওয়্যার দোকানের আবু সাইদ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে এক দল সন্ত্রাসী।
কালিয়াকৈর পৌরসভার ৮ নং ওয়ার্ড পূর্বচান্দরা এপেক্র ল্যানজারি ফ্যাক্টরির সামনে ভাই বোন হার্ডওয়্যার দোকানের আবু সাইদ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে এক দল সন্ত্রাসী।দোকানের ক্যাশ থেকে ওই সময় সন্ত্রাসীরা ৩ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই করে। হার্ডওয়্যার দোকান ব্যবসায়ী আবু সাইদ বেচাকেনা নিয়ে ব্যস্ত থাকা অবস্থায় এলাকার বকুলের নেতৃত্বে চার জনের একদল সন্ত্রাসী লাটিসোটা ,ধারালো অন্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করে।ওই সময় সন্ত্রাসীরা দোকানের ক্যাশে থাকা ৩ লখ ৬০ হাজার টাকা ছিনতাই করে।খবর পেয়ে আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এলে সন্ত্রাসী বকুল তার দলবলসহ পালিয়ে যায়।পরে স্থানীয় ব্যসায়ীরা আহত অবস্থায় আবু সাইদকে উদ্ধার করে একটি ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।কালিয়াকৈর থারার এসআই আবুল কাশেম জানান,একটি অভিযোগ পেয়েছি।তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
