পঞ্চগড়ে ব্র্যাকের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস২০২৩ পালন।

নয়া খবর ডেস্ক:

পঞ্চগড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার এ উপলক্ষে একটি বর্ণাঢ্য রেলী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা লিগ্যাল এইড কমিটি ও ব্র্যাক, পঞ্চগড় এর যৌথ আয়োজনে অনুষ্ঠানে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শরীফ হোসেন হায়দারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের রেল মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন-এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মাজহারুল হক প্রধান এমপি, জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ আব্দুল কাদের,পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা প্রমুখ।

অনুষ্ঠানে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যাবস্থাপক মাইকেল বাস্কে সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রায় ৫০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Share Button