কচাকাটায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো দুধকুমর ফাউন্ডেশন

কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কাচাকাটায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। কচাকাটা পাবলিক লাইব্রেরির আয়োজনে রোববার কচাকাটা কলেজ মাঠে দুধকুমর ফাউন্ডেশন কর্তৃক দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের মাঝে এ সংবর্ধনা প্রদান করা হয়।

কবি ও শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, রংপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক তুহিন ওয়াদুদ, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম মাজু, দুধকুমর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসএম আতাউর রহমান, কচাকাটা থানা অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা, বল্লভেরখাস ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রাজ্জাক প্রমূখ।

সংবর্ধনা শেষে দুধকুমর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসএম আতাউর রহমানের ব্যবস্থাপনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Share Button