পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর সদর উপজেলা নির্বাচনে দলিও মনোনয়ন পেয়ে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জনাব এড: রিনা পারভীন।
মঙ্গলবার সকাল ১১ টায় গাজীপুর মহানগর আওয়ামীলীগের দলিয় কার্যলয়ে আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন এর উপস্তিতিতে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জনাব জহিরুল ইসলাম জহির, উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাহমিদা আক্তার হোসনা,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হালিমা আক্তার পলি,জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জনাব দেলোয়ার হোসেন দিলু,ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জনাব এড: রিনা পারভীন।
আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন এর নেত্রীবৃন্দ উপস্থিতিতে গাজীপুর সদর উপজেলা নির্বাচনে দলিও মনোনয়ন পেয়ে এড: রিনা পারভীন কে ভোট দিতে সকল নেতাকর্মীদের প্রতি অনুরোধ করা হয়।সাংবাদিকদের কে এ তথ্য নিশ্চিত করে এডঃ রিনা পারভীন বলেন সকলের সহযোগিতা পেলে গাজীপুর সদর উপজেলা কে উন্নয়নের রোল মডেল হিসেবে ও সকল অপরাধ , মাদক, দুর্নিতি, সন্ত্রাস নির্মূল করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় ধরে রাখতে সকলের দোয়া এনং সহযোগিতা কামনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা মহিলা আওয়ামিলীগের সভাপতি জনাব হাসিনা খালেক, আলেয়া বেগম, ফৌজিয়া খাতুন, রুবিআক্তার সহ প্রমুখ।
