কুড়িগ্রাম প্রতিনিধি:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালকের নির্দেশনায় এবং কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয় কর্তৃক ৩০ মার্চ বৃহস্পতিবার বেলা ১২ টায় কুড়িগ্রাম সদরের আদর্শ পৌর বাজার এলাকায় বাজার অভিযান পরিচালনা করেন । এসময় তরমুজের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে আদর্শ পৌর বাজারের শাকিল ফল ভান্ডারকে ২ হাজার টাকা এবং জাহিদ ফল ভান্ডারকে ১ হাজার টাকা সর্বমোট ২টি প্রতিষ্ঠানকে ৩ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। ভোক্তা অধিকার পৌর বাজারের সবগুলো দোকান তদারকি করেন। এসময় রশিদমূলে পণ্য ক্রয়-বিক্রয় করতে, মূল্য তালিকা প্রদর্শন করতে, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় না করতে বাজারে হ্যান্ডমাইকে প্রচার প্রচারণা চালানো হয়।
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম,কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক শফিউল আজম, আদর্শ পৌর বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সদর থানা পুলিশ এ অভিযানে সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
