নাগেশ্বরীর গঙ্গাধর নদীর ভাঙ্গনরোধে জরুরি কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটা ইউনিয়নের তরিরহাট এলাকায় গঙ্গাধর নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের নেয়া জরুরী কাজের (এমার্জেন্সি ওর্য়াক) উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকালে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজোয়ানুল চৌধুরী শোভন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নটির চেয়ারম্যান শাহাদৎ হোসেনসহ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ঠ কর্মকর্তাবৃন্দ। ৬ মিটারের ভাঙ্গনরোধে এ প্রকল্পে প্রায় দেড়কোটি টাকা প্রাক্কালন ব্যায় ধরা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ৩টি গ্রামসহ তরিরহাট বাজার,কয়েকটি সরকারী স্থাপনা এবং শতশত বিঘা আবাদী জমি ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাবে। ভারত থেকে নেমে আসা গঙ্গাধর নদীর ওই স্থানটিতে ইতিমধ্য বেশকিছু বসবাড়ি কয়েকশত আবাদী জমি নদি গর্ভে বিলীন হয়েছে।

Share Button