কোনাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাক চালকের মৃত্যু

পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর কোনাবাড়িতে বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২০শে মে) বিসিক এর ভিতরে এ ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালকের নাম মো.জাবেদ (২৫)। সে কোনাবাড়ী পারিজাত এলাকায় পরিবারের সাথে বাসা ভাড়া নিয়ে থাকেন। তার গ্রামের বাড়ি নরসিংদী সদর থানার বামের বাউলা গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটা দশ মিনিটের দিকে কোনাবাড়ী বিসিক এর ভিতরে মিমট্রেক্স গার্মেন্টসের ঝুট লোড দিতে আসে ওই ট্রাকে থাকা ড্রাইভার । তিনি ফ্যাক্টরির সামনে ট্রাক সাইড করে ট্রাকের ছাদের ত্রিপল সরাতে গিয়ে বিদ্যুতের মেইন তারে বেঁধে ওখানেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। কোনাবাড়ী থানার এসআই হেলাল উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহত লাশ ট্রাকের উপর থেকে উদ্ধার করি।পরে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Share Button