নাগেশ্বরীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি, শিশু সমাবেশ এবং কেক কাটা অনুষ্ঠান হয়েছে।

উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে শুক্রবার বেলা ১০টায় এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান, থানার অফিসার ইনচার্জ নবীউল হাসানসহ অনেকে।

Share Button