নাগেশ্বরীতে একীভুত শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে এনএএএনডি প্রকল্পের মতবিনিময়

নয়া খবর ডেস্ক:

নাগেশ্বরীতে একীভুত শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে ন্যাশনাল একাডেমী ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনএএএনডি) প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষধ হলরুমে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর অবদি এ সভা অনািষ্ঠত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জাহান। এতে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন প্রধান অতিথি কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলাম হোসেন সওদাগর, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সম্পাদক মোস্তফা জামান, অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতার মাষ্টারট্রেইনার রংপুর সরকারি কলেজের সহাকারী অধ্যাপক প্রদীপ কুমার মিত্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা: ইফতেখারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি লিটন চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের অটিজম ও এননডিডি শিশুদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং তাদেরকে শিক্ষার মুলধারায় সম্পৃক্ত করা এর উদ্দেশ্য। এ জন্য একটি জাতীয় অটিজম একাডেমী নির্মাণের লক্ষ্যে এনএএএনডি প্রকল্পটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে ২০১৪ সালের ডিসেম্বর থেকে বাস্তবায়িত হচ্ছে।

Share Button