নিজস্ব প্রতিবেদক:
একুশে বইমেলায় কবি ও ছড়াকার মাহফুজ ইকরামের কাব্যছড়ার বই মুগুর এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বইমেলায় পরিলেখ প্রকাশনীর স্টল প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচন করেন দেশের খ্যাতিমান ছড়াকার ও কবি জিসান মেহবুব।

এসময় উপস্থিত ছিলেন মুগুর বইয়ের লেখক কবি মাহফুজ ইকরাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়িতা অ্যাওয়ার্ডপ্রাপ্ত সফল নারী উদ্যোক্তা ও বাচিকশিল্পী কবি সেলিনা সাথী, কবি রাশেদুজ্জামান তাওহীদ প্রমুখ।
বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান ‘কিংবদন্তি’, প্রচ্ছদ এঁকেছেন দিনার মিনহাজ। মেলায় পরিলেখ প্রকাশনীর ৯৮ নম্বর স্টলে পাওয়া যাবে মুগুর ।
