নাগেশ্বরীতে বসন্ত বরণ, বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যা নিকেতনে বসন্ত বরণ, বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ ফাল্গুন মঙ্গলবার দিনব্যাপী বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক আব্দুল হাকিমের সার্বিক দিক নির্দেশনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সম্পাদক মোস্তফা জামান। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এটিএম আজাদ আলী, প্রেসক্লাব সভাপতি লিটন চৌধুরী, প্রধান শিক্ষক আবুল কাশেম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুস ছালাম প্রমুখ।

এদিন সকল শিক্ষার্থীরা বসন্তের সাঁজে বিদ্যালয়ে উপস্থিত হয়ে পালন করে বসন্ত বরণে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান। অন্যদিকে চলে রান্নার আয়োজন। দুপুরে বনভোজন শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মাঠের ফাঁকা জায়গায় নির্মিত অস্থায়ী গোল ঘরে বাল্যবিয়ে বিরোধী নাটিকা প্রদর্শন করে শিক্ষার্থীরা। পর পর কয়েকটি নৃত্য শেষে শুরু হয় র‌্যাফেল ড্র। চলে সন্ধ্যা পর্যন্ত। এরপর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রধান শিক্ষক আব্দুল হাকিম।

Share Button