শুধু তোমাকে নিয়ে
-ছালছাবিল চৌধুরী
কত কথাই তুলছি,
পরানের প্রেমের দুলছি।
ক্যারিয়ারের প্রতি লোভী ছিলাম,
বাধ্য হয়ে ভুলছি।
পাশাপাশি চলছি ,
তোমার রূপে ঝলছি।
কথা দিলেও দূরে গেলে,
সেই অনলে জ্বলছি।
জ্বলছে আগুন ঝুপ,
মনের মাঝে খুব।
তোমায় নিয়ে দুখ সাগরে ,
আর হবে না ডুব।
তাকিয়ে তোমার চোখ,
করছি অনেক জোঁক
এখন আমার হৃদয় মাঝে
শুধুই তোমার মুখ।
