স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনে আরডিআরএস বাংলাদেশ এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আরডিআরএস বাংলাদেশ এর নাগেশ্বরী রিজিওনের আয়োজনে এ উপলক্ষে বুধবার (৮ ফেব্রæয়ারি) অফিস হলরুমে কেক কাটা, আলোচনাসভা, বিনামূল্যে স্যাটেলাই ক্লিনিক ও ডায়াবেটিকস্ পরীক্ষা করা হয়। আরডিআরএস নাগেশ্বরীর রিজিওনের আঞ্চলিক ব্যবস্থাপক নুরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান, বিশেষ অতিথি এলাকা ব্যবস্থাপক লিটন মিয়া, সমৃদ্ধি প্রকল্পের ইউনিয়ন প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইকবাল শাহাদৎসহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
