রংপুর কারমাইকেল কলেজে রোভার স্কাউটের ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টারঃ

রংপুর কারমাইকেল কলেজে রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ রমজান ২০ মে সোমবার রংপুর কারমাইকেল কলেজ ক্যাম্পাসে এই আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শেখ আনোয়ার হোসেন, বিশেষ অতিথি গ্রুপ সম্পাদক তহিদুল ইসলাম, আর.এস.এল (ক) , ও (খ) ইউনিট প্রমুখ। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং রোভার স্কাউট গ্রুপের আফসানা ইয়াসমিন টুম্পাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সকল মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Share Button