নয়া খবর ডেস্ক:
কুড়িগ্রামে জনপ্রতিনিধি, শিক্ষক ও সুধিসমাজের সাথে পুলিশের মতবিনিময় ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নাগেশ্বরীরর কচাকাটা থানায় এ মতবিনময় সভা অনুষ্ঠিত হয়। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজার সভাপত্বিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহাফুজুল ইসলাম,নাগেশ্বররী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান, পুলিশ সার্কেল ভূরুঙ্গামারী এর সহকারী পুলিশ সুপার মোরশেদুল হাসান কেদার ইউনিয়ন চেয়ারম্যান আ,খ,ম ওয়াজিদুল কবির রাশেদ প্রমূখ।
সভা শেষে উপস্থিত ও চরাঞ্চলের ২শতাধীক শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার। এর আগে উপজেলা পরিষদের বরাদ্দে কচাকাটা থানায় নির্মিত একটি গোলঘর উদ্বোধন করা হয়।
