স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, বুধবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে ৫টি ইউয়িনের ২৫ জন সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ২টি করে ৫০টি ছাগল বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিকুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কোকিল চন্দ্র বিশ^াস।
