চিলমারীতে দাখিল ও এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ২১০ জন

হাবিবুর রহমান, চিলমারী উপজেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে দাখিল ও এসএসসি সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন ২১০ জন শিক্ষার্থী। চিলমারী উপজেলায় ২৭টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ২৩টি মাদ্রাসা মিলে মোট ৪০টি প্রতিষ্ঠানের মোট ১হাজার ৯৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন। এর মধ্যে জিপিএ-৫ অর্জন করেন ২১০ জন শিক্ষার্থী। জানাযায়, গত ১৫ ই সেপ্টেম্বর দুইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসায় কেন্দ্রে মোট ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এদের মধ্যে স্কুল শাখায় ১৩৬ জন, ভকেশনাল শাখায় ৪৮ জন ও মাদ্রাসার পরিক্ষার কেন্দ্রে ২৬ জনসহ মোট ২১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছন। জিপিএ-৫ অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান গুলো, থানাহাট বালিকা উচ্চ বিদ্যালয় ৬৩ জন, থানাহাট পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে ৩৫ জন,বালাবাড়ীহাট বিএল উচ্চ বিদ্যালয়ে ৩৭ জন, শরীফেরহাট এমইউ উচ্চ বিদ্যালয়ে ২৩ জন, বালাবাড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ জন, বজরা তবকপুর উচ্চ বিদ্যালয়ে ৩ জন, চিলমারী উচ্চ বিদ্যালয়ে ২ জন, ফকিরেরহাট উচ্চ বিদ্যালয়ে ১১ জনসহ মোট ১৮৪ জন ও মাদ্রাসা কেন্দ্র থেকে বিভিন্ন মাদ্রাসায় ২৬ জনসহ মোট ২১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে আনন্দের ঢেউ বইছে।

Share Button