মতলব উত্তরে কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরি ও মিথ্যা মামলা দিয়ে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ

সুমন আহমেদ :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে (১৩ অক্টোবর)ভোর রাতে মানিক বস্ত্র বিতান ও সেতু টেইলার্সে কর্মচারী আঃ মান্নানের পুত্র মোঃ সাদনান ৪ লক্ষ চল্লিশ হাজার টাকা ও আনুমানিক ২ লক্ষ টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়।

চুরি হওয়া দোকানের মালিক ব্যবসায়ী আলাউদ্দিন খান জানান,কর্মচারী সাদনান ৩ মাস যাবৎ আমার দোকানে চাকুরী করে,
কর্মচারী ফরহাদ,সাকিব,শাহজান,সালাম সহ সাদনান দোকানে ঘুমায়।

অন্য কর্মচারীরা ঘুমিয়ে থাকা অবস্থায় সাদনান
তার আপন ভাই আলিফ কে ভোর রাতে ফোন করে আলিফ,ফারুক,বাদল এসে ছেংগারচর বাজারের
ভূইয়া মার্কেটে এসে হাজির হয়।
তারপর নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে পালিয়ে যায়।

ব্যবসায়ী আলাউদ্দিন খান, মোকামে যাওয়ার জন্য দোকানের কেস বাক্সে ৪ লক্ষ চল্লিশ হাজার টাকা রাখে, সকালে দোকানে এসে দেখে কর্মচারীরা ঘুমিয়ে আছে দোকানের শার্টারের তালা খোলা।
দোকানে ভিতরের গিয়ে দেখে কেস বাক্সের তালা ভাঙ্গা, তখনই সকল কর্মচারীকে ডেকে উঠায় কিন্তু সাদনান উপস্থিত নেই।

এদিক সেদিক খোঁজা-খুঁজি করে সাদনানকে না পেয়ে দোকানের সিসি ক্যামেরার ফুটেজ চ্যাক করে দেখে সাদনান ভোর রাতে কার সাথে যেন ফোনে কথা বলে, কথা বলার কিছুক্ষণ পর আলিফ,ফারুক,বাদল দোকানের সামনে এসে হাজির হয়,মোকামে যাওয়ার নগদ টাকা ও মালামাল চুরি করে পালিয়ে যায়।

তারপর সাদনের বাড়ীতে খবর দিলে, সাদনানের মা দোকানে এসে উপস্থিত হয় চুরি হওয়ার সকল ঘটনা শুনে ও সি সি ক্যামেরার ফুটেজ দেখে পনেরো দিনের মধ্যে ছেলেকে হাজির করবে, চুরি হওয়া টাকা ও মালামাল ফেরত দিবে বলে অঙ্গিকার করে।

অঙ্গিকার নামায় উল্লেখ্য থাকে,পনের দিনের মধ্য টাকা ও মালামাল ফেরত না দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করিতে পারবেন।

এসময় ছেংগারচর বাজার পৌর বনিক সমবায় সমিতির কার্যকরি কমিটির সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক আবু ইউসুফ, আঃ মান্নান লস্কর, আবু তালেব সরকার,খোরশেদ আলম,রেফায়েত উল্লাহ ঢালী,নুরে আলম,গোলাম কিবরিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

ব্যবসায়ী আলাউদ্দিন,পনেরো দিন অপেক্ষা করে সাদনানের বাড়ীতে খরব দিলে সাদনানের বাড়ীর কেউ আসে নাই।
তারপর আলাউদ্দিন বনিক সমিতির সকল,কে অবগত করে মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করেন, অভিযোগের সত্যতা যাচাই করে সাদনান,আলিফ,ফারুক,বাদল ও সাদনানের মা আরিফা বেগমকে আসামি করে
মতলব উত্তর থানা পুলিশ মামলা রেকর্ড করে মামলা নং- (৩৭)

পরবর্তীতে সাদনানের মা আরিফা বেগম চুরি হওয়া টাকা ও মালামাল পনেরো দিনের মধ্যে ফেরত না দিয়ে, উল্টো ব্যবসায়ী আলাউদ্দিন কে আসামি করে চাঁদপুর কোর্টে মামলা দায়ের করেন।

ব্যবসায়ী আলাউদ্দিন বলেন আমার নগদ টাকা ও মালামাল নিয়ে গেলো,টাকা মালামাল ফেরত দিবে বলে পনেরো দিনের সময় নিলো এখনো উল্টো আমার বিরুদ্ধেই আদালতে মামলা করলো।
ওনি ক্ষোভ প্রকাশ করে বলেন চোরের মার বড় গলা।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ(ওসি)মহিউদ্দিন বলেন,দোকানে চুরি হওয়ার ঘটনা শুনেছি অভিযোগের ভিত্তিতে মামলা নিয়েছি আসামীদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

Share Button