রংপুরে ট্রেনের ছাদে উঠে সেলফি তুলতে গিয়ে যুবক নিহত

মোঃ রাফিউল ইসলাম (রাব্বি), স্টাফ রিপোর্টার:

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামের বাসিন্দা মোস্তফা মিয়া (১৩) চলন্ত ট্রেনের ছাদে উঠে সেলফি তুলতে গিয়ে শ্যামপুর রেলস্টেশনের অদুরে রেল ব্রীজের র‌্যালিং এর সাথে ধাক্কা খেয়ে শুক্রবার বিকেলে ট্রেনের উপরেই নিহত হয়েছ।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, পার্বতীপুর থেকে পাটগ্রাম গামী মেইলট্রেনের ছাদে মোস্তফা মিয়া ও তার দুই বন্ধু সহ বদরগঞ্জ থেকে কাউনিয়ায় আসার পথে ট্রেনের ছাদে উঠে মোবাইলে মোস্তফা মিয়া সেলফি তোলে।
ইতোমধ্যে রেলব্রীজের কাছাকাছি আসলেও খেয়াল করতে না পারায় রেল ব্রীজের উপরের র‌্যালিং তার মাথায় ধাক্কা খেয়ে ট্রেনের ছাদেই তার মৃত্যু হয়।
এরপর রংপুর স্টেশনে ট্রেন এসে থামলে তার সাথে থাকা দুই বন্ধু রেলওয়ে জিআরপি পুলিশ কে খবর দিলে পুলিশ ট্রেনের ছাদ থেকে মোস্তফার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে ।
নিহত মোস্তফা নাজিরদহ গ্রামের আশরাফুল ইসলাম (মন্ত্রীর) পুত্র বলে জানাগেছে।
রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share Button