স্টাফ রিপোর্টার:
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ী বৃন্দের আয়োজনে শনিবার বেলা ১১টায় এ উপলক্ষে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও পরে একটি র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনাসভা ও শ্রেষ্ঠ সমবায়ীদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নির্বাহী অফিসার ফারজানা জাহানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান, সমবায় অফিসার বিধু ভ‚ষন রায়, উপজেলা মুক্তযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডডার বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টু, সমবায়ী হযরত আলী, পলাশ চন্দ্র প্রমুখ। শেষে শ্রেষ্ঠ সমবায়ীদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।
