নাগেশ্বরীতে উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার বাস্তবায়নে ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় বুধবার দুপুরে উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের মাদাইখাল বিলে ৩৫৮ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এসময় প্রধান অথিতি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, বিশেষ অতিথি উপজেরা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম, উপজেলা মুক্তযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাৎত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তফা জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আশিকুজ্জামান, সহকারী শিক্ষক আব্দুল আউয়াল, কালীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ান আহমেদ জনি প্রমুখ।

Share Button