রাজারহাটে দুর্গাপূজা উপলক্ষে উপহার ও শুভেচ্ছা বিনিময়

কুড়িগ্রাম প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা বিনিময় ও উপহার প্রদান করা হয়েছে। বনানী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রহিম বাদশা শুভেচ্ছা ও উপহার বিনিময় করেন। স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আকবর আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম চাষি, জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক প্রদীপ কুমার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন প্রমুখ।

শুভেচ্ছা বিনিময় শেষে ৩ শতাধিক সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ধুতি, লুঙ্গি ও শাড়ি উপহার হিসেবে বিতরণ করা হয়।
ধুতি-শাড়ি-লুঙ্গি পেয়ে অনেক খুশি সনাতন ধর্মাবলম্বী মানুষজন। নতুন পোশাক পরে দুর্গা দর্শনে যাবার কথা জানান তারা।

আওয়ামী লীগ নেতা রহিম বাদশা বলেন,
ব্যক্তিগত উদ্যোগে প্রতিবছরই দুর্গাপূজায় উপহার সামগ্রী বিতরণ করার চেষ্টা করি। এই অঞ্চলের মানুষের পাশে সব সময় থেকেছি,আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী নেতাকর্মীদের দুর্গাপূজায় অসহায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকতে বলেছেন। সে কারণে তাদের সহায়তা করার ক্ষুদ্র প্রয়াস।

Share Button