নাগেশ্বরীতে শারদীয় দুর্গা পুজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেছে থানা পুলিশ

স্টাফ রিপোর্টার:

নাগেশ্বরীতে আসন্ন শারদীয় দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলার সকল দুর্গা মন্দিরের পুজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকের সাথে মতবিনিময় করেছে থানা পুলিশ। বুধবার বিকেল ৪ টায় নাগেশ্বরী থানা হলরুমে অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) সুমন রেজা, পলিশ পরিদর্শক (তদন্ত) তামবীরুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি গোপীনাথ রায়, সম্পাদক হরচন্দ্র বর্মন ফন্টু, স্বপন আচার্য প্রমুখ। উপস্থিত ছিলেন সকল দুর্গা মন্দিরের পুজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদক। উল্লেখ্য এবারে উপজেলায় ৭০ টি দুর্গা মন্দিরে শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে।

Share Button