মতলব উত্তরে ১৬০০ লিটার চোরাই ডিজেল জব্দ

সুমন আহমেদ:

চাঁদপুরের মতলব উত্তরে কোস্টগার্ডের অভিযানে ১ হাজার ৬’শ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদরে ভিত্তিতে কোস্টগার্ড উত্তর মতলব থানার দশআনি লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি গোডাউন থেকে আনুমানিক ১ হাজার ৬০০ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. হেদায়েত উল্ল্যাহ’র উপস্থিতিতে জব্দকৃত চোরাই ডিজেল মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

Share Button