স্টাফ রিপোর্টার:
নাগেশ্বরীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে ৪ দিন ব্যাপী অর্ধদিবস কর্মবিরতী পালন করেছে প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার ছিল এর শেষ দিন। দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেটেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদ ও নাম পরিবর্তন, দুযোগ ব্যবস্থাপনা অধিদপ্তদরের সকল শুন্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়েগের মাধ্যমে পুরণের দাবীতে তারা এ কর্মসুচী পালন করে। শেষদিনে কর্মবিরতী পালন করে উপজেলা পরিষদ চত্বরে এতে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী তৌহিদ ওয়াদুদ, অফিস সহকারী আশেকুর রহমান প্রমুখ।
