স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা নির্বাহী অফিসার কার্যলয়ের সভাকক্ষে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (১৩সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে এমজেএসকেএস এর বাস্তবায়নে এনআরকে টেলিথন এর আর্থিক ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অবহিতকরণ সভায় রাধা রানী রায়ের উপস্থাপনে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান, আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান,নাগেশ্বরী থানার পুলিশ পরিদর্শক মোঃ নবী উল হাসান, নাগেশ্বরী পৌনসভার মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, এমজেএসকেএস এর সেন্ট্রাল মনিটরিং অফিসার ভুদেব চন্দ্র রায়,সিএনবি প্রকল্পের সমন্বয়ক নজরুল ইসলাম চৌধুরী, নাগেশ্বরী উপজেলার ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দসহ অন্যান্য সরকারি চাকুরিজীবী, শিক্ষক, যুবক,সাংবাদিক ইমাম,ঘটক, কাজী ও পুরোহিত প্রমুখ।
এসময় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সিএনবি প্রকল্পের প্রকল্প ব্যাবস্থাপক মিথিলা মেনডেন্স প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন একটিভিটি সম্পর্কে আলোচনা করেন। তিনি আরোও বলেন সিএনবি প্রকল্পের আওতায় যুবসমাজের বিশেষ করে যুবনারীদের দক্ষতাবৃদ্ধি ও ক্ষমতায়নের জন্য গৃহিত প্রধান প্রধানকার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। তিনি আরো বলেন, নাগেশ্বরীতে আগামী ৪ বছরে ১৫০০ যুব ও যুবা দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণে অংশগ্রহণ করবে চাকুরীর বাজারে যে সকল কাজের চাহিদা রয়েছে সেই সকল বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করবে, নিজের দক্ষতাবৃদ্ধি করবে এবং আয়ের সাথে যুক্ত হবে। সর্বোপরি বাল্যবিবাহ বন্ধে অবদান রাখবে। বাল্যবিবাহ নিবন্ধের জন্য একটি ডিজিটাল টুল ডেভেলপ করা হবে। যা নাগেশ্বরী উপজেলায় পাইলটিং হবে এবং পরবর্তীতে অন্যান্য জেলায় বাস্তবায়িত হবে।
