স্টাফ রিপোর্টার:
নাগেশ্বরীতে বিরোধের জেরে মাছ ধরার জাল পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে ক্ষতিগ্রস্থ পক্ষ।
জানা যায়, সিডিউলের মাধ্যমে রায়গঞ্জ ইউনিয়নের দামালগ্রামে নরসিংডাঙ্গা বিলে ৬ একর আয়তনের একটি সরকারী পুকুর ৩ লক্ষ ৬২ হাজার ৪শত টাকায় ইজারা নেন বামনডাঙ্গা ইউনিয়নের ছিটমালানি গ্রামের হুরকা শেখের ছেলে মন্টু মিয়া (৫৫। ব্যার্থ হয় একই ইউনিয়নের রতনপুরের আজগার আলী ব্যাপারীর ছেলে আবুল কাশেম (৬০), তার ছেলে শাহিদ মিয়া (৩০), আফছার আলীর ছেলে মওলা মিয়া (৩৫), সাইফুর রহমানের ছেলে এরশাদুল হক ( ৩৮)। এনিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ৬ সেপ্টেম্বর ওই পুকুরে জাল টেনে মাছ ধরে পুকুরের পাড়ে তা শুকাতে দেয় ইজারাদার মন্টু শেখের লোকজন। পরদিন ভোরে তাতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে পুড়ে যায় শুকাতে দেয়া মাছ ধরার ৪শত হাত জাল।
অভিযোগকারী মন্টু মিয়া (৫৫) জানান, তার ধারনা যেহেতু পুকুর নিয়ে তাদের সঙ্গে বিরোধ, তারাই জালে আগুন দিয়ে এ ক্ষতি করেছে। তাই তিনি গত ৭ সেপ্টেম্বর নাগেশ^রী থানায় তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
