স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্রব কচাকাটায় ঘুমন্ত স্বামীর লিঙ্গ কর্তণের অভিযোগে স্ত্রী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের হাপাটারী গ্রামে।
স্থানীয় ও মামলা সুত্রে জানা যায়, উপজেলার কচাকাটা ইউনিয়নের ঝিনঝিরা বালার চর গ্রামের মৃত জোসেন আলীর ছেলে আলমগীর হোসেন (২৫) এর সাথে কেদার ইউনিয়নের হাপাটারী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সাহিনা বেগমের (১৮) ১ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর হতে তাদের মাঝে পারিবারিক কলহ চলে আসছিলো। গত শুক্রবার উভয় পরিবারের মধ্যস্থতায় কলহের নিরসন হয়। পরে ওই দিন সন্ধ্যায় স্ত্রীসহ শশুর বাড়িতে বেড়াতে যায় আলমগীর। ঘটনার দিন শ^শুর বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া শেষে আলমগীর ঘুমিয়ে পড়ে। বিকাল সাড়ে চারটার দিকে অভিযুক্ত স্ত্রী ধারালো বেøড দিয়ে ঘুমিয়ে থাকা আলমগীরের লিঙ্গ কর্তণ করে। এসময় আলমগীরের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী মাদার ক্লিনিকে ভর্তি করান। ওই নিরাতে আলমগীরের বড় ভাই জাহাঙ্গীর আলম বাদি হয়ে দুই জনকে আসামী করে কচাকাটা থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্ত্রী সাহিনা বেগম ও শাশুড়ী সেফালী বেগমকে গ্রেপ্তার করে। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা ঘটনার সত্যাতা নিশ্চিৎ করে বলেন গ্রেপ্তারকৃতদের রবিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
