নাগেশ্বরীতে পরকিয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা || থানায় স্বামীর আত্মসমর্পণ

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পরকিয়ার জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী। এ ঘটনায় নিহতের ছোট ভাই ইসমাইল হোসেন নাগেশ^রী থানায় হত্যা মামলা করেছেন। সোমবার ভোরে নাগেশ^রী পৌরসভার পাখিরমোড় কাওয়ালীটারী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায় ওই এলাকার বাহার উদ্দিনের মেয়ে স্বামী পরিত্যক্তা রেহানা আক্তারের সাথে প্রায় ১২ বছর আগে সন্তোষপুর ইউনিয়নের মৃত শরিয়তউল্লাহর ছেলে আনছার আলীর বিয়ে হয়। সংসার জীবনে তাদের ঘরে ৮ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। এছাড়াও রেহানা বেগমের সাবেক স্বামীর ঘরের ১২ বছর বয়সের একটি ছেলে সন্তানও থাকতো তাদের সাথে। বিয়ের পর থেকেই স্বামী আনছার আলী শ^শুর বাড়িতে ছিলেন বলে জানা গেছে। পুলিশ আরও জানায়, প্রাথমিকভাবে ঘাতক স্বামী হত্যার কথা স্বীকার করে পুলিশকে জানিয়েছেন যে, তার স্ত্রী রেহানা বেগম একাধিক পরকিয়ার সাথে জড়িত ছিলো। স্ত্রীকে এ ব্যাপারে বারবার বোঝালেও সে সুধরায়নি তাই এ নিয়ে ঝগরা বিবাদ চলে আসছিলো তাদের দাম্পত্য জীবনে। পরে স্বামী তাকে তালাক দেয়ার কথা বলেন। এক পর্যায়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হলে আনছার আলী ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কোপাতে থাকে। পরে সন্তানদের আত্ম চিৎকারে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে নাগেশ^রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করেন। রংপুরে যাওয়ার পথিমধ্যে রাজারহাটে গিয়ে তার মৃত্যু হয়। ঘটনার পর ঘাতক স্বামী আনছার আলী স্বেচ্ছায় থানায় হাজির হলে তাকে আটক করা হয়।

নাগেশ্বরী থানার ওসি (তদন্ত) তামবিরুল ইসলাম বলেন, ঘটনার পর ঘাতককে আটক করে থানা হাজতে রাখা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই ইসমাইল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তদন্ত করলে পুরো বিষয়টি জানা যাবে।

Share Button