সংবাদ প্রকাশের জেরে এশিয়ান টিভির সাংবাদিক রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের এশিয়ান টিভির পূর্বাচল প্রতিনিধি রিপন মিয়াকে প্রাণনাশ,মামলা দেয়াসহ ও চাকুরী খেয়ে দেয়ার হুমকী দিয়েছে চিহ্নিত সন্ত্রাসী তওহিদ ও তার বাহিনীরা। ১৬ আগষ্ট মঙ্গলবার বিকালে ‘মাঝি থেকে কোটিপতি, তওহিদের তান্ডবে অতীষ্ঠ দাউদপুরের অর্ধশত পরিবার’ শিরোনামে দৈনিক আজকের আলোকিত সকালসহ বিভিন্ন পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশের জেরে এমন হুমকী দেয় তারা। এ ঘটনায় সাংবাদিক রিপন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। হুমকীর শিকার সাংবাদিক রিপন মিয়া জানান, পর্যাপ্ত প্রমাণাদি হাতে নিয়ে দাউদপুরের কলিঙ্গা এলাকার চিহ্নিত সন্ত্রাসী তওহিদের অপকর্ম নিয়ে ভুক্তভোগী এমনকি তার বক্তব্যসহ সংবাদ প্রেরণ করি। তা প্রকাশ হলে ক্ষিপ্ত হয় সে। সে তার নিজ মুঠোফোনে আমার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে চাকুরী খেয়ে ফেলার হুমকী দেয়। পাশাপাশি হাত পা কেটে জানে মেরে ফেলারও হুমকী দেয়। শুধু তাই নয়। ছাত্রলীগ পরিচয়ে বিপ্লব নামের এক ব্যক্তি তার মুঠোফোন থেকে এলাকা ছাড়া করার হুমকী দেয়। এ ঘটনায় রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন রিপন মিয়া৷ একটি সাধারণ ডায়েরি ও করেছেন তিনি। এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সায়েদ বলেন, অবিলম্বে হুমকীদাতাদের আইনের আওতায় আনা। সাংবাদিক নিরাপত্তাদানে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।

Share Button