পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদক :
কিছু তরুণদের প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে সেচ্ছাসেবী উদ্যোগ মানবতার দেয়াল। গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৮নং ওয়াডের বোডমিল এলাকায় সেচ্ছাসেবী কিছু তরুণদের প্রচেষ্টায় এক ব্যতিক্রমধর্মি উদ্যোগ নিয়েছে স্থানীয় কিছু তরুনরা।মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ, আরো নানা অসামাজিক কার্যকলাপ হতে নিজেদের কে দুরে রাখতে ইতিমধ্যে তারা নানা উদ্যোগ নিয়েছে। সেচ্ছায় রক্তদান, মাদক বিরোধী ক্যাম্পিয়ন,খেলাধুলা সহ নানা রকম আয়োজনের মাধ্যমে ও মোঃ মনির হোসেন বাবুর নেত্রিত্বে বিনামূল্যে পোশাক সর্বারহের মাধ্যমে ভিন্নভাবে চালো হয়েছে মানবতার দেয়াল নামে একটি সেচ্ছাসেবী উদ্যোগ।এ উদ্যোগের মুল বিষয় হলো গরীব ও সর্বসাধারণ জনগন যারা অভাব গ্রস্ত তারা বিনামূল্যে এখান থেকে পোশাক সর্বারহ করতে পারবে।আর সেই সাথে সমাজের বৃত্তবান দের প্রতি আহবান যেন তাদের অব্যবহৃত পোষাক গুলি ফেলে না দিয়ে যদি এখানে দান করে হয়তো গরীব মানুষের অনেকটাই কাজে আসবে। এরি ধারাবাহিকতায় মনির হোসেন বাবুর নেত্রিত্বে এই মহান সেচ্ছাসেবী উদ্যোগে যারা নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন তুষার আহমেদ, তুহিন,মোঃ শাকিল হোসেন,শাহীন আলম,আতিক ইসলাম, রাহাত,এলিন,নয়ন মিয়া,মাসুম, রাশেদ, আমিনুল, কাউসার, সুমন, মেহেদি হাসান সুমন,ও রহিম মিয়া সহ আরো অনেকে। তাদের ধারনা বাংলাদেশের সবখানে প্রতিটি জেলায় থানায়,মহল্লায়,যদি এমন উদোগ নেয়াহয় তাহলে সমাজে অনেকটাই অপরাধ মনোভাব ও সন্ত্রাস কমে যাবে। এর সাথে সমাজের যারা বৃত্তবান আছে তারা পাশে দারায় তাহলে মানবতার দেয়াল নামে এই উদ্যোগ সাফল্যের সাথে এগিয়ে যাবে।ঢাকা সহ আসে পাশের অনেক জেলাগুলোতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।ইতিমধ্যে কালিয়াকৈরে ৮ নং ওয়াডের বোডমিল এলাকায় এমন মহান উদ্যোগ মানবতার দেয়াল বেপকসারা পেয়েছে। আরো যদি সমাজের বৃত্তবানরা সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে এই মানবতার দেয়াল আরো অনেক দুর এগিয়ে যাবে বলে আশাবাদী স্থানীয় তরুণরা।
