নাগেশ্বরীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ ও ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে আল ফালাহ ট্রাস্টের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ঔষধ ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হাসনাবাদ ইউনিয়নের জান্নাতী মহিলা উন্নয়ন সমিতির বাস্তবায়নে ২ দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়। কার্যক্রমের অংশ হিসেবে বুধবার ও বৃহস্পতিবার জেলার নাগেশ্বরী, উলিপুর ও কুড়িগ্রাম সদরের বিভিন্ন অঞ্চলের ২ হাজার সদস্যকে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও ৩০০ জন হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা। এসকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন আল ফালাহ ট্রাস্টের প্রধান উপদেষ্টা হযরত মাওলানা হুমায়ের কোব্বাতী, নির্বাহী প্রধান মো. নাজমুল আহসান, শিশু ও গাইনী স্পেশালিষ্ট ডা. মির্জা সাখাওয়াত হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী শংকর কুমার দাস, জান্নাতী মহিলা উন্নয়ন সমিতির সভাপতি ফাতেমা বেগম, ফিল্ড অফিসার ওসমান গনি প্রমুখ।

Share Button