প্রকাশিত সংবাদের প্রতিবাদ
২০২২ খ্রিষ্টাব্দের ৯ জুলাই অনলাইন নিউজ পোর্টাল দৈনিক শিক্ষাডটকম পত্রিকায়‘ প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন প্রধান শিক্ষক মো. আজিম উদ্দিন। উক্ত সংবাদে আমার নাম ও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এবং বিভিন্ন মিথ্যা তথ্য, বানোয়াট ও মনগড়া তথ্য দ্বারা সংবাদ প্রকাশ করা হয়।
সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে একটি কুচক্রী মহল। প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রধান শিক্ষক
রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়।
