মোঃ রাফিউল ইসলাম (রাব্বি), রংপুর:
গতকাল বৃহস্পতিবার ( ১৬ই মে ) উওরবঙ্গের অক্সফোর্ড খ্যাত রংপুর কারমাইকেল কলেজে সচেতনতামূলক ক্যাম্পেইন Cap (Cancer awareness programme) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কারমাইকেল কলেজের “আবৃতি সাংসদ” সংগঠনের সার্বিক সহযোগিতায় ইফতার এর পূর্বে মেয়েদের breast cancer ও cervical cancer সম্পর্কে সচেতন করা হয় ।
অনুষ্ঠানে উপস্হিত ছিলেন কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মো. শাহ আলম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক দিলীপ কুমার রায়, ব্যবস্হাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আখতারুজ্জামান,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক এম এ রউফ খান সহ কলেজের সাধারণ শিক্ষার্থীরা। CAP-র ক্যাম্পেইন পরিচালনা করে ইবি( ইসলামী বিশ্বববিদ্যালয়, কুষ্টিয়া) শাখা ক্যাপের এর ভলেন্টিয়ার সাদমান সাকিব রিদম ও তাসদির ইন্তেসার।
CAP-র ক্যাম্পেইন এ ব্যবহিত সচেতনতামূলক স্লোগান গুলির মধ্যে উল্লেখ্যযোগ্য ছিল:
‘যদি ক্ষতির কারন লজ্জা হয় তাহলে
আর লজ্জা নয় ৷’
‘সচেতনতায় বাঁচবে জীবন
সবাই হলে সচেতন ক্যান্সার রুখতে কতক্ষন’
‘সুচনায় পড়লে ধরা
স্তন ক্যান্সার যায় সারা ।’
এ ব্যাপারে CAP-র ইবি জোনের ভলেন্টিয়ার সাদমান শাকিব রিদম বলেন,” কারমাইকেল কলেজের মতো এত বড় কলেজে আমার জন্য এমন ক্যাম্পেইন করা খুব চ্যালেঞ্জের বিষয় ছিল। আমি সহ আমার সংগঠন এভাবেই মানুষদের জন্যে সচেতনতামূলক কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। আমি CAP-র সাথে থাকতে চাই এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষকে ক্যান্সার সম্পর্কে সচেতন করতে চাই ” ।
ক্যাপ কুষ্টিয়া জোন (ইবি) সভাপতি সালমান শাহাদাত বলেন,” ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ছড়িয়ে পরুক বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায়। আমাদের CAP-র প্রতিটি সদস্য ক্যান্সার প্রতিরোধে এভাবেই সচেতনার চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত ৷
এদিকে,কারমাইকেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ” CAP-র এরকম কর্মসূচি নিঃসন্দেহে সমাজের জন্যে ইতিবাচক দিক। আমি CAP-র সার্বিক মঙ্গল কামনা করছি “।
উল্লেখ্য, CAP বাংলাদেশের বিভিন্ন স্থানে ক্যাম্পেইন, উঠান বৈঠক কিংবা সেমিনারের মাধ্যমে ২০১৭ সাল থেকে ক্যান্সার প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি পালন করে অাসছে।
