নয়াখবর ডেস্কঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নিখোঁজের ৪ দিন পর বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত প্রায় টার দিকে নাগেশ্বরী পৌরসভা পায়রাডাঙ্গা গ্রামের মোসলিয়া বিল থেকে পুলিশ এক কৃষকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় নাগেশ্বরী উপজেলার বদিজামারপুর গ্রামের কয়ছার আলীর ছেলে আব্দুর রাজ্জাক ( ৩০)। গত সোমবার আব্দুর রাজ্জাক কৃষক দুপুরে বাড়ী থেকে পাট কাঁটার উদ্দেশ্যে বেড়িয়ে যায়। পরে ওইদিন সন্ধা হয়ে গেলেও তিনি আর বাড়ীতে ফেরেননি। এদিকে পরিবারের লোকজন নিকটতম আত্মীয় স্বজন বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করলে নিখোঁজ আব্দুর রাজ্জাককে কোথাও না পাওয়া গেলে মঙ্গলবার নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডাইরি করেন।
বৃহস্পতিবার( ২৮ জুলাই) সন্ধায় নিহত আব্দুর রাজ্জাকের বাড়ী থেকে পোয়া কিলোমিটার দুরে মোসলিয়া বিলের পাড়ে এক মহিলা হাঁসের বাচ্চা খুঁজতে গিয়ে মাটির চাপায় একটি মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন মরদেহ দেখতে ছুটে আসে। পরে স্থানীয় লোকজনসহ ঐ পরিবারের স্বজনরা নিখোঁজ আব্দুর রাজ্জাকের লাশ নিশ্চিত করেন। পরে খবর পেয়ে নাগেশ্বরী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে।
