কুড়িগ্রাম প্রতিনিধ:
কুড়িগ্রামে সিডিডি পিপিডিসি এইচপি এন্ডআর প্রকল্পের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে একটি ক্যাফে ডায়ালগের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে কুড়িগ্রাম টিডিএইচ এ ক্যাফে ডায়ালগ অনুষ্ঠিত হয়।
ক্যাফে ডায়ালগের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রোকন উল ইসলাম, সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর।
এসময় ক্যাফে ডায়ালগ পরিচালনা করেন, কুড়িগ্রাম প্রতিবন্ধী কল্যান সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আসাদুজ্জামান এবং সিডিডি প্রকল্প ব্যবস্থাপক মোঃ তারেক আহমেদ, আরও উপস্থিত ছিলেন, আব্দুল মান্নান, ফিল্ড কর্ডিনেটর, সাফায়েতার রহমান, এ্যাডভোকেসি অফিসার ও ১০ জন প্রকল্প শিক্ষানবিশ।
ক্যাফে ডায়ালগে যে বিষয়গুলো বিশেষ করে প্রাধান্য পায় তা হলো ইশারা ভাষার গুরুত্ব ও দৈনন্দিন জীবনে ইশারা ভাষার বহুমুখী ব্যবহার, প্রতিবন্ধী মানুষের চাকুরী প্রাপ্তির ক্ষেত্রেআইসিটি’র গুরুত্ব, প্রতিবন্ধী ব্যক্তির ভাতা বৃদ্ধি, প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা উপবৃত্তি, প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ নাগরিক কার্ড , প্রতিবন্ধী ব্যক্তিদের ঋণের বাজেট অন্তর্ভুক্ত করা, সমাজ সেবা ইউনিয়ন সমাজ কর্মী বাড়ানো, সকল ধরনের পরিবহন প্রতিবন্ধীতা বান্ধব করা, সমাজ সেবা অফিস গুলো প্রতিবন্ধীতা বান্ধব করা, সরকারি বিভিন্ন অধিদপ্তরের সাথে আলোচনা সাপেক্ষে প্রতিবন্ধী মানুষের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা ইত্যাদি।
সমাপনী বক্তব্য রাখেন চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর তিনি উল্লেখ করেন যে এমন একটি অসাধারণ আয়োজনে অংশগ্রহণ করে নিজের অনেক বিষয়ে জানতে পেরেছি, প্রকল্পের দায়িত্বে নিয়োজিতদের কাজের প্রশংসা করেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষনা করেন।
সিডিডি প্রকল্প ব্যবস্থাপক মোঃ তারেক আহমেদ,
বলেন, সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ভেভলপমেন্টের (সিডিডি) ১৯৯৬ সাল থেকে দেশি বিদেশি সংস্থার সাথে প্রতিবন্ধী মানুষের অন্তর্ভুক্তিতা নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কাজ করে আসছে। সিডিডি, সিবিএম এবং জিএফএফও’র, সহায়তায় কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তমূলক ঝুঁকি হ্রাস প্রকল্পের বাস্তবায়ন করেছে।
