নাগেশ্বরী উপজেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা

নয়াখবর ডেস্কঃ
নাগেশ্বরী উপজেলা বাসীকে ঈদুল আযাহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদের আইডল, মানবিক মানুষ, মুঈনুল উম্মাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক -মোঃ সাদিকুল ইসলাম।

৭ জুলাই (বৃহস্পতিবার) নিজ কার্যলয় থেকে এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান, শুভেচ্ছা বার্তায় মুঈনুল উম্মাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সাদিকুল ইসলাম বলেন প্রিয় নাগেশ্বরী বাসী আসসালামু আলাইকুম, বছর ঘুড়ে আমাদের মধ্যে ফিরে এলো কুরবানি ঈদ (ঈদ-উল-আযাহা)। কিন্তু দারিদ্র্যের শীর্ষে অবস্থানরত কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত উপজেলা নাগেশ্বরী, যে উপজেলা ঘিরে রয়েছে অসংখ্য নদনদী। প্রতি বছরের ন্যায় এ বছরেও সর্বগ্রাসী বন্যা ক্ষয়ক্ষতি করেছে যা অভাবনীয়।
তাই কঠিন এসময়ে আমরা যারা পশু কুরবানি দিবো আল্লাহকে খুশি করার জন্য, তারা মানবতাকে ধারণ করে পশুর গোশত আত্মীয়-স্বজন ও গরীব-দুঃখীর মধ্যে বিলিয়ে দিয়ে ঈদ-উল-আযাহার আনন্দ ভাগাভাগি করে আল্লাহকে খুশি করবো। কারণ আল্লাহ বিপদে মানুষের ধৈর্য ও মানবতা পরিক্ষা করে।

Share Button