গরু চুরি করে জবাই ।। এলাকাবাসীর গণধোলাই

রাফিউল ইসলাম (রাব্বি), রংপুর:

রংপুরের পীরজাবাদে গরু চুরি করে ও গোপনে জবাই করে মাংস বিক্রির অভিযোগে বিক্রেতা মাসুম মিয়াকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ মে) ভোরে নগরীর পীরজাবাদের শেখ পাড়ায় চুরি করার সময় এলাকাবাসীরা গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করে। চোর মাসুম মিয়া একই এলাকার নুরজামানের ছেলে।
রংপুর মেট্টোপলিটন পুলিশ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাসুম মিয়া নগরীর টার্মিনালে মাংস বিক্রি করতো। প্রায়ই সময় বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে গোপনে জবাই করে বিক্রি করতো সে। শুক্রবার (১৭ মে) ভোর পাঁচটার দিকে নগরীর পীরজাবাদ শেখপাড়ার মোকছসদ আলীর বাড়িতে প্রায় ২০,০০০ টাকা মূল্যের একটি গরু চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পরে সে। এসময় এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এস আই) মুর্শিদ আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোরকে আটক ও গরু উদ্ধার করে থানায় নিয়ে আসেন। রংপুর মেট্টোপলিটন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বলেন, চোরকে আটক করা হয়েছে। গরুর মালিকের ছেলে মোফাজ্জল এ বিষয়ে মামলা দায়ের করেছেন।
চোরের বিরুদ্ধে দ্রুত অাইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Button