হাসনাহেনা ফুল
শাহরিয়ার রহমান
প্রতিদিন রাতে আমি দেখি হাসনাহেনার সৃষ্টি,
রাত পোহালেই দেখি ঝড়ে পড়ার কষ্টের বৃষ্টি
তোরা শুধু কুড়িয়ে নে দেখ না তার কত কষ্ট
আমি দেখেছি কেমন করে ফুল ঝড়ে হয় নষ্ট,
কষ্ট গুলো বুকে নিয়ে পড়ে মাটির বুকে।
আমি কুড়িয়ে নিয়ে তার খুশবু নিয়ে দেখি
তোরা কভু দেখলে না হৃদয়ে অনাবৃষ্টি।
ফুলের খুশবু নিলে শুধু,না দেখে তার ব্যাথা
শুধু বিলিয়ে বেড়ায় কয় না কোন কথা
তোরা তার খোপায় ধর নয়তো কোথা শুকিয়ে মার
না ওনা কভু বুকে।
তাহার খুশবু ফুরিয়ে হারিয়ে গেলে ছুরে মারো।।
এত কষ্টের পরেও তবু কয় না কোন কথা
রাত শেষে ঝড়ে পরে,মনে নিয়ে ব্যাথা
হাসনাহেনা তোকে দেয়নি ভালোবাসা
তোর পূজার সঙ্গি যত পবিত্র পাতা।
