ভূরুঙ্গামারীতে বিলের পানিতে ডুবে একজনের নিখোঁজ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিলের পানিতে ডুবে ওই বিলের পাহাড়াদার মোবারক হোসেন (৬০) নামের একজনের নিখোঁজ হন।
পরে আজ বুধবার (১৫ জুন ) সকাল নয়টার দিকে জাল পেলে মোবারকের মৃত দেহ উদ্ধার করা হয়।

উপজেলার পাইকেরছড়া ও বঙ্গ সোনাহাট ইউনিয়নে অবস্থিত পাইকের ছড়া বিলে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। মৃত ওই ব্যক্তি দক্ষিণ ভরতেরছড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ জুন) রাতের খাবার খাওয়ার জন‍্য মোবারক হোসেন নিজ বাড়িতে যান। খাওয়া শেষে রাত নয়টার দিকে তিনি বিলে ফিরে এসে দেখেন বৃষ্টি ও বাতাসে ঘাটের নৌকা বিলের মাঝখানে চলে গেছে। পরে তার গায়ের জামা কাপড় খুলে পাড়ে রেখে সাতার কেটে নৌকা আনতে গিয়ে পানিতে ডুবে যান বলে ধারনা করা হচ্ছে। নৌকা খালি ও বিলের পাড়ে কাপড় দেখে স্থানীয়দের সন্দেহ হলে এলাকাবাসী বিভিন্ন প্রকার জাল ফেলে খোঁজা খুঁজির পরে তার মরদেহ জালে আটকা পরে। তিনি আট হাজার টাকা মাসিক বেতনে ওই বিলের পাহারাদারের দায়িত্ব পালন করতেন।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত‍্যু মামলার প্রস্তুতি চলছে।

Share Button