গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও:
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহা’র উদ্যোগে উপজেলার রাঘবপুর হঠাৎপাড়া গ্রামের প্রতিবন্ধি আসাদুর রহমান’র বাসায় বিনামূল্যে সাব জোনাল অফিস কর্তৃপক্ষের মাধ্যমে ৫ মিনিটে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। আলোর ফেরিওয়ালা কর্মসূচীর আওতায় বিদ্যুৎ সংযোগ পেয়ে প্রতিবন্ধি পরিবারটি বেজায় খুশি। এবং বিদ্যুৎ সংযোগের আলোতে তার সন্তানদের পড়ালেখা শিখিয়ে অনেক বড় করে গড়ে তোলার স্বপ্ন দেখেন আসাদুর। এসময় রাণীশংকৈল আঞ্চলিক কার্যালয়ের জুনিয়ার ইঞ্জিনিয়ার
আব্দুর রহিম, ওয়ারিং পরিদর্শক লোকমান হোসেন, লাইন ম্যান খতিব আলম, ভিলেজ ইলেক্ট্রিশিয়ান মানিক আলম সহ স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উক্ত বিদ্যুৎ সংযোগের যাবতীয় খরচাদী জুনিয়ার ইঞ্জিনিয়ার আব্দুর রহিম, ওয়ারিং পরিদর্শক লোকমান হোসেন, লাইন ম্যান খতিব আলম, ভিলেজ ইলেক্ট্রিশিয়ান মানিক আলম বহন করেন। বৃহস্পতিবার বিকালে প্রতিবন্ধির বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
