ফরিদপুরে কলেজের শিক্ষকদের মানববন্ধন কর্মসুচি পালন

ফরিদপুর প্রতিনিধি:

ময়মনসিংহ এর গফরগাও সরকারী কলেজের শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দেশব্যাপী কর্মসুচির অংশ হিসাবে ফরিদপুরে বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারের শিক্ষকেরা মানববন্ধন কর্মসুচি পালন করেছে। আজ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মবিরতী ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

এ কর্মবিরতী ও মানববন্ধন কর্মসুচি চলাকালে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারের যুগ্ন মহাসচিব ও সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসার কাজী গোলাম মোস্তফা,ফরিদপুর বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারের ইউনিট সভাপতি প্রফেসর মো. মজুরুল ইসলাম, সাধারন সম্পাদক উজ্জল কুমার রায়, এবং মো. খালেদুজ্জামান। এসময় শিক্ষকেরা অভিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার এবং যথাযথ শান্তির দাবী জানান। অন্যথায়, কঠোর আন্দোলনের মাধ্যমে দাবী আদায় কার হবে বলেও জানান তারা। ফরিদপুর বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারের আয়োজনে এসময় কর্মবিরতী এবং মানববন্ধন কর্মসুচিতে সরকারী সারদা সুন্দরী কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষকেরা অংশ নেন।

Share Button