স্টাফ রিপোর্টার:
নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোর মারা গেছে। মৃত আরিফুল ইসলাম রাজু মিয়া (১৭) বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানীকুটি গ্রামের সাবেক ইউপি সদস্য ইয়াকুব আলী মন্ডলের ছেলে।
বামনডাঙ্গা ইউনিয়নের ৮ নং ইউপি সদস্য আবেদ আলী জানান, শনিবার সকাল ১১ টার দিকে রাজু মিয়া বাড়ির পাশে মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের পিছনে তাদের বিদ্যুৎ চালিত সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ খুলতে যায়। এসময় বিদ্যুতায়িত হয়ে সে তারের সাথে ঝুলে থাকে। এক সময় শিক্ষার্থীরা শ্রেনীকক্ষের বাইরে বেরিয়ে তাকে এ অবস্থায় দেখতে পেয়ে চিৎকার চেচামেচি শুরু করে। তা শুনে ছুটে এসে পরিবারের লোকজন বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দিয়ে তাকে সেখান থেকে নামায়। পরে তারা তাকে উপজেলা স্বান্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নাগেশ্বরী থানার ওসি তদন্ত তামবিরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
