নাগেশ্বরীতে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দৈনিক যায়যায়দিনের ১৭ বছরে পদার্পণ উপলক্ষে উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজ থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা সদর প্রদক্ষিন করে। পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নাগেশ^রী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, মাইটিভির প্রতিনিধি লতিফুর রহমান লিংকন, উপজেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজের সহকারী শিক্ষক বাবুল মিয়া, মাইদুল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ।

Share Button