হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষন শুরু হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে, উপজেলা পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণের ১ম ব্যাচ ০৪ দিন ব্যাপী প্রশিক্ষন শুরু করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে, উপজেলা নির্বাহী
অফিসার মোঃ মাহবুবুর রহমান। এ সময় আর ও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুরুজ্জামান খান, উপজেলা পরিসংখ্যান তদন্তকারী ও সমন্বয়কারী কর্মকর্তা ইছরাইল হোসেন প্রমুখ। প্রশিক্ষণে সুপাভাইজার ১১ জন, তথ্যসংগ্রহকারী ৬৯ জন অংশ গ্রহন করেন। ২ম ব্যাচ আগামী ৯ জুন থেকে ১২ জুন পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
