শাকিল আহম্মেদ , নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রূপগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া ও খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে উপজেলার ভূলতা এলাকায় এ দোয়া ও খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় ।ভূলতা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান ইমন। এছাড়াও এসয়ম আরো উপস্থিত ছিলেন গোলাকান্দাইল ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজর রহমান , রফিকুল ইসলাম,আবু হানিফ,নাজমুল হোসেন,কায়েতপাড়া ইউনিয়ন যুবদল নেতা শফিকুল ইসলাম, মামুনুর রশিদ,সালাউদ্দিন প্রমুখ।
