কুড়িগ্রামে পরিত্যক্ত অবস্থায় গুলি-ম্যাগাজিন উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার হরিচরণ এলাকার রাস্তার উপর থেকে পরিত্যক্ত অবস্থায় ৯ রাউন্ড গুলি,একটি ম্যাগাজিন ও চার্জার গার্ড উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ মে) রাত ১২টার দিকে রাজারহাট-তিস্তা সড়কের হরিচরণ এলাকা এসব উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রোববার রাত ১২টার দিকে রাজারহাট থানার টহল দলের পুলিশের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম ও এএসআই রাফিউল আমিন রাজারহাট-তিস্তা সড়ক অদিতা সুধী কানন ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে ৯ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি,একটি ম্যাগাজিন,একটি চার্জার গার্ড, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার রাতে টহল দলের সদস্যরা রাস্তার উপর পরিত্যক্ত অবস্থায় ৯ রাউন্ড গুলি,একটি ম্যাগাজিন ও চার্জার গার্ড উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারনা করা হচ্ছে কেউ না, কেউ এসব নিয়ে যাওয়ার সময় রাস্তায় ফেলে গেছে।

Share Button